নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি হয়েছে : রাষ্ট্রপতি

নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি হয়েছে : রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের টেকসই উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৮ মার্চ রোববার ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারী দিবস উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি হয়েছে। সভ্যতার ঊষালগ্ন থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে পুরুষর পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বর্তমান সরকার নারী-পুরুষের সমতা বিধানে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শনিবার (৭ মার্চ) এক বাণীতে এ আহ্বান জানান তিনি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২০’উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এছাড়া ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নারীর ক্ষমতায়নে এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ও ‘এজেন্ট অব চেঞ্জ’অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

আবদুল হামিদ বলেন, বতর্মান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমন্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষে নারীর উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী, আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *