নিউজিল্যান্ডে রেডিও টিভিতে জুমার নামাজ সরাসরি সম্প্রচার

নিউজিল্যান্ডে রেডিও টিভিতে জুমার নামাজ সরাসরি সম্প্রচার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার এক সপ্তাহ পর ২২ মার্চ শুক্রবার সেখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রেডিও ও টেলিভিশন শুক্রবারের সেই জুমার নামাজ সরাসরি সম্প্রচার করেছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার দেড়টা নাগাদ আল নূর মসজিদ থেকে এ জুমার নামাজ সম্প্রচার করা হয়েছে। নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি সংহতি ও নিহত মুসল্লিদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়ে বলে জানা যায়।

শুক্রবার আল নূর মসজিদের সামনে হ্যাগলি পার্কে জড়ো হয় হাজারো মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, আমরা সবাই এক, নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ওই হামলায় ৫০ জন নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি মুসল্লি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *