নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হামলাকারী নিহত, আহত ৬

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হামলাকারী নিহত, আহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউজিল্যান্ডের পুলিশ ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় এক হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দেশটির অকল্যান্ড শহরে ওই হামলাকারী ছুরি নিয়ে অন্তত ছয়জনকে আঘাত করে আহত করেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেন, লোকটি জঙ্গি গোষ্ঠি আইএস (ইসলামিক স্ট্যাট) দ্বারা অনুপ্রাণিত বলে ধারণা করা হচ্ছে। হামলার এক মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।

এ ঘটনার কারণে নির্দিষ্ট কোনো ধর্মকে আক্রমন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ যা ঘটলো, তা বর্ণনাতীত। এটা নিন্দনীয় এবং এটা অপরাধ।’ তিনি বলেন, ‘এটা এক ব্যক্তি ঘটিয়েছেন, কোনো বিশ্বাস ঘটনায়নি।’

অকল্যান্ডের লিনমলের কাউন্টডাউন সুপারমার্কেটে এ হামলাটি ঘটে। হামলাকারী এক দোকান থেকে একটি বড় ছুরি নিয়ে এলোপাথারিভাবে লোকজনকে আঘাত করতে থাকেন। এক প্রত্যক্ষদর্শী জানান, এতে সুপারমার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এদিকওদিক ছুটাছুটি শুরু করেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, আদালতের নির্দেশনা থাকায় লোকটির পরিচয় বিস্তারিত জানানো হচ্ছে না। তবে ২০১১ সালে তিনি নিউজিল্যান্ডে এসেছিলেন বলে জানা গেছে। ২০১৬ সাল থেকে তাকে নজরদারিতে রাখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *