নির্বাচনী ইশতেহারে মদিনাসনদের কথা উল্লেখ করুন : আল্লামা মাসঊদ

নির্বাচনী ইশতেহারে মদিনাসনদের কথা উল্লেখ করুন : আল্লামা মাসঊদ

নির্বাচনী ইশতেহারে মদিনাসনদের কথা উল্লেখ করুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টফোর ডটকম (গফরগাঁও, ময়মনসিংহ প্রতিনিধি) : মদিনা সনদের কথা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে যেন মদিনা সনদের কথা উল্লেখ থাকে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর করা মদিনা সনদ হলো দুনিয়ার প্রথম ও সেরা ধর্ম নিরপেক্ষতার সনদ।

আল্লামা মাসঊদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করলে ওয়াদা পালন করেন। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার ওয়াদা প্রধানমন্ত্রী করেছিলেন, সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর এই চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধীদের মানবিক কারণে সরকারি ভাতার ব্যবস্থা করেছেন। আলেম ওলামারাও অভাব অনটনের মধ্যে বেঁচে থাকেন। তাই তাদেরও সরকারি ভাতার আওতায় আনা দরকার।

বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন আল মাদ্রাসাতুল ইসলামিয়া লিলবানাত মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুফতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গফরগাঁও আল মাদ্রাসাতুল ইসলামিয়া লিলবানাত মহিলা কওমি মাদ্রাসার সভাপতি ডা. কেএম এহসান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান সালমানী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া পলাশ, মুফতি দিলাওয়ার হুসাইন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয়। এ সময় উপজেলার প্রায় দুই শতাধিক কওমি মাদ্রাসার শিক্ষক, মুহতামিম ও ওলামাগণ উপস্থিত ছিলেন।

‘আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে যেন মদিনা সনদের কথা উল্লেখ থাকে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর করা মদিনা সনদ হলো দুনিয়ার প্রথম ও সেরা ধর্ম নিরপেক্ষতার সনদ’

‘শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধীদের মানবিক কারণে সরকারি ভাতার ব্যবস্থা করেছেন। আলেম ওলামারাও অভাব অনটনের মধ্যে বেঁচে থাকেন। তাই তাদেরও সরকারি ভাতার আওতায় আনা দরকার’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *