পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (৩০ মে) পশ্চিম বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকেছে কেন্দ্র। জানা যায় ৩১ মে অবসর নিচ্ছেন মুখ্যসচিব। এ বিষয়ে শনিবার (২৯ মে) বিকেল তিনটে নাগাদ সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সুত্রে জানা যায়, মুখ্যসচিবের অবসর নিয়ে কথা বলার একসময় সংবাদ সম্মেলনে মমতা প্রশ্ন তুলে বলেন, বাংলায় বিধানসভা নির্বাচনে হার হয়েছে বলেই কি প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে? সেই কারণেই কি মুখ্যসচিবের বদলি?
তিনি আরো বলেন, শুক্রবার (২৮ মে) মোদির সাথে দেখা করতে যাওয়ার সময় আমার হেলিকপ্টার আকাশে অতিরিক্ত ২০ মিনিট চক্কর দেওয়ানো হয়েছে। পৌঁছনোর পরও বসিয়ে রাখা হয় তাকে।
মমতার ভাষ্যমতে, মুখ্যসচিবের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল। তার পরও কেন মুখ্যসচিবকে বদলি করা হল। ‘‘মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? তাই কি বদলি? রাজ্যকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র’’।
আলাপনের অবসরের দিন ৩১ মে। সেই দিনই অর্থাৎ আগামী সোমবার তাকে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। অথচ দিন কয়েক আগেই মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে রাজ্য সরকার এবং তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি তাকে ছাড়তে চাইবে, এখন সেই প্রশ্নই চারদিকে।


