পদত্যাগ করছেন লিবিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন লিবিয়ার প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক দিন আগেই বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন পূর্ব লিবিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। এবার পদত্যাগের ঘোষণা দিলেন লিবিয়ার আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সাররাজ। জানিয়ে দিলেন, অক্টোবরের শেষে তিনি নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চান।

তবে তিনি শুধু বিক্ষোভের জন্য পদত্যাগ করছেন না। তিনি পদত্যাগ করছেন দেশের বিবদমান বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতার মধ্যমে নতুন সরকার গঠনের পথ তৈরি করতে। এই গোষ্ঠীগুলো ১৮ মাসের মধ্যে ভোট করে নতুন সরকার গঠন করা নিয়ে মতৈক্যে পৌঁছেছে।

২০১১ সালে দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসক গদ্দাফির শাসন শেষ হওয়ার পর পূর্ব ও পশ্চিম লিবিয়ায় আলাদা প্রতিদ্বন্দ্বী সরকার ক্ষমতায় আসে। সররাজ ছিলেন ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধান এবং জাতিসংঘ তাঁর সরকারের পেছনে ছিল। তাঁর সরকারকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল। আর পূর্ব লিবিয়ায় ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। পূর্ব লিবিয়া হলো খলিফা হাফতার ও তাঁর লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) শক্ত ঘাঁটি।

পূর্বের মতো পশ্চিম লিবিয়ায়ও ত্রিপোলিসহ অন্য শহরে দুর্নীতি, বিদ্যুৎসংকট, জিনিসপত্রের মাত্রাছাড়া দাম নিয়ে বিক্ষোভ হচ্ছিল। এই বিক্ষোভ নিয়ে সাররাজ সরকারের মধ্যে মতবিরোধ সামনে চলে আসে। সেই সঙ্গে বিভিন্ন গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার তৈরি করা নিয়ে একমত হয়।

এ পরিস্থিতিতে সাররাজ টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, আমি জানাতে চাই, খুব দেরি হলে আগামী মাসের শেষের দিকে আমি নতুন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে দেব।

সূত্র : ডয়েচে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *