পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচ

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে তিন ম্যাচের দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও করা হয়নি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ জানুয়ারি পাকিস্তানে পৌঁছে বাংলাদেশ দল। সিরিজের ২৪ ও ২৫ জানুয়ারি দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেলো মাহমুদউল্লাহরা। আগামী ৭-১১ ফেব্রুয়ারি টেস্ট খেলতে আবারও পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

এই সিরিজ জিতে টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থান ধরে রাখলো পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *