পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে ভয়ংকর মহামারি ও রোগ আখ্যা দিয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী বলেন, দারুল উলুম দেওবন্দে বর্তমানে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা চলছে। ২৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সকলেই পরীক্ষাতে অংশগ্রহণ করবে। পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দারুল উলুম দেওবন্দ খোলা থাকবে। তবে পরীক্ষার পর থেকে মাদ্রাসা পূর্ণ বন্ধ থাকবে।
রোববার (১৫ মার্চ) এক নোটিশে তিনি একথা জানান।
করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে কাসেম নোমানী বলেন, সকলেই নিজেদেরকে, আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের যত্নবান হওয়া দরকার। পাশাপাশি সকলকে বেশি বেশি দুআয় নিমগ্ন হয়ে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জুহ হওয়ার আবেদন জানান তিনি।
এছাড়াও মাদ্রাসা-মসজিদে এ ভাইরাস থেকে রক্ষা পেতে দুআর আহ্বান জানিয়েছেন দেওবন্দের মুহতামিম।
উল্লেখ্য বাংলাদেশে করোনাভাইরাস হেতুতে সমন্বিত মাদ্রাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলইয়া মঙ্গলবার (১৭ মার্চ) পরামর্শে বসবে বলে জানা গেছে।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন।


