পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ১০০-র নিচে। গত ৩ মে সর্বশেষ দৈনিক মৃত্যু দুই অংকের ঘরে ছিল। তারপর থেকে তা কেবল বাড়তেই থাকে। এছাড়া ভাইরাসে সংক্রমণের দৈনিক সংখ্যাও নেমে এসেছে সাড়ে ৫ হাজারের নিচে।
মঙ্গলবার (৮ জুন) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।
এছাড়া কলকাতায়ও নতুন আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। সব মিলিয়ে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সেখানে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৭ হাজার ৪৪৬ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৯৮ জনের। মৃত্যুর সংখ্যাতেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এক দিনে সেখানে মৃত্যু হয়েছে ২৭
লকডাউনসহ বিধিনিষেধ আরোপের ফলে পশ্চিমবঙ্গে মোট সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৭ শতাংশে। এছাড়া দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে টিকা নিয়েছেন ৩ লাখ ১ হাজার ৯২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৩৮৬ জন টিকা নিয়েছেন।


