পাক-ভারত ম্যাচের আগের রাতে নাইট পার্টিতে পাকিস্তান ক্রিকেটাররা !

পাক-ভারত ম্যাচের আগের রাতে নাইট পার্টিতে পাকিস্তান ক্রিকেটাররা !

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগের রাত নাইট ক্লাবে পাকিস্তান। ম্যানচেস্টারের একটি সিসা ক্যাফেতে দেখা যায় শোয়েব মালিকের সঙ্গে ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের অন্য তারকারা। সিসা ক্যাফেতে আড্ডারত সানিয়ার সেই ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

রোববার ম্যানচেস্টারে বিশ্বকাপ ম্যাচে ভারতের কাছে ৮৯ হেরেছে পাকিস্তান। ক্রিকেট বিশ্বকাপের এ হাই-ভোল্টেজ ম্যাচের আগের রাতেই ভিডিওটি ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে, একটি হুক্কা ক্যাফেতে শোয়েব মালিকের সঙ্গে রয়েছেন সানিয়া মির্জা। সঙ্গে রয়েছেন ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হকের মতো ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ভারতের কাছে হারের অন্যতম কারণ হিসেবে এই নাইট পার্টিকেই এখন দুষছেন।

টুইটারে ভক্তদের বক্তব্য, রাত ২টার সময় বারে বসে হুক্কা স্মোক করছেন শোয়েব মালিক, টেবিলে একগুচ্ছ জাঙ্ক ফুড সাজানো। রয়েছে বার্গার, পিত্‍‌জা, এরপর আর কীভাবে পরেরদিন ম্যাচ খেলা সম্ভব।

শোয়েব মালিক ভারতের বিপক্ষে নেমে প্রথম বলেই শূন্যরানে আউট হয়েছেন। শোয়েবের খারাপ পারফরম্যান্সের জন্য পাকিস্তানের অনেক ক্রিকেটভক্ত সানিয়াকেও দুষছেন।

তবে ভিডিওটি ভাইরাল হওয়াতে বেজায় চটেছেন সানিয়া। তার পাল্টা জবাবে তিনি বলেছেন, খেলায় হারলেও খাওয়ার অধিকার রয়েছে মানুষের। ভিডিওটি কোনো অনুমতি না নিয়েই করা হয়েছে বলেও তিনি খেদ ঝেরেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *