পাকিস্তানে আবারও সাম্প্রদায়িক হামলাঃ এক পরিবারের ৫ সদস্য খুন

পাকিস্তানে আবারও সাম্প্রদায়িক হামলাঃ এক পরিবারের ৫ সদস্য খুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে আবারও দেশটির সংখ্যালঘু হিন্দুরা হামলার শিকার হয়েছেন। শুক্রবার অজ্ঞাত আততায়ীরা একটি হিন্দু পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ড শুক্রবার রহিম ইয়ার খান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে আবু ধাবি কলোনীর ১৩৫-পি চকে ঘটেছে।

রাম চাঁদ নামে ৩৬ বছর বয়সের এক ব্যক্তি এবং তার পরিবারের পাঁচজনকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হয়।

পাকিস্তানের সমাজকর্মী বীরবল দাস জানান, রাম চাঁদ দীর্ঘদিন ধরে এলাকায় দর্জির কাজ করতেন। এলাকায় সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল। কোনও বিবাদেও কখনও জড়াননি রাম চাদ। আর সেই ব্যক্তি এবং তার পরিবারকেই এমন নৃশংসভাবে হত্যা করা হলো। ঘটনাটি জানতে পেরে তার মতো অনেকেই অবাক হয়েছেন। তবে এর প্রতিবাদ জানায়নি কেউ।

 

আরও পড়ুনঃ

করোনা মোকাবেলায় সফল তিন নেতার একজন শেখ হাসিনাঃ কমনওয়েলথ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *