পাকিস্তানে ভাঙা হল রাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য

পাকিস্তানে ভাঙা হল রাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার পাকিস্তানের লাহোর শহরে উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা।

এ ঘটনায় আহির নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আহির লাহরের রাজধানী হরবানসপুরা এলাকার বাসিন্দা। শহরের শাহী কিলার কাছে অবস্থিত ভাস্কর্যের একটি হাত ভেঙে ফেলেছিলেন তিনি।

অভিযুক্ত আহির পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। পুলিশকে দেওয়া বক্তব্যে আহির দাবি করেন, রঞ্জিত সিংয়ের মূর্তিটি তৈরি করা উচিত হয়নি। কারণ তিনি শাসক থাকাকালীন মুসলমানদের ওপর অত্যাচার করেছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *