পাকিস্তানে শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা!

পাকিস্তানে শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে আট বছরের এক হিন্দু ছেলেশিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ পাওয়া গেছে বলে জানানো হয়। দেশটির ইতিহাসে এটি ধর্ম অবমাননায় সবচেয়ে কমবয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা। সোমবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় লুকিয়ে থাকছেন। গত সপ্তাহে একদল মুসলিম স্থানীয় একটি হিন্দু মন্দিরে ভাঙচুর করার পর তারা নিজ বাড়ি থেকে পালিয়েছিলেন। ছেলেটি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় মন্দিরটি ভাঙচুর করা হয়। উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মন্দিরে হামলার ঘটনায় গত শনিবার অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মাসে শিশুটি ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদরাসার কার্পেটে মূত্রত্যাগ করেছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের আইন অনুসারে, ইসলাম ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ডও হতে পারে। অজ্ঞাত অবস্থান থেকে ছেলেটির পরিবারের এক সদস্য বলেন, সে ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনও জানেই না কোনটা ভুল আর সঠিক এবং কেন তাকে এক সপ্তাহ ধরে কারাগারে রাখা রয়েছে সেটাও সে জানে না।

সূত্র : দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *