পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা

পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে, জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অস্থায়ী তেল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে হেমায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী পেট্রোল পাম্প স্থাপন করে ব্যাবসা করে আসছিল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী। গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অস্থায়ী পাম্পটিতে ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতকৃত অবস্থায় পায় তারা। পাম্প কর্তৃপক্ষ পেট্রোল মজুত ও বিক্রির স্বপক্ষে আইনগত অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

Related Articles