পাথেয় রিপোর্ট : পাবনার সাইলা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আবির হোসেন ও শাশুড়ি রিপা খাতুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
বাবা নান্টু সরদার অভিযোগ করেন, সাইলাকে শ্বশুরবাড়ির লোকজনই হত্যা করেছে। তিনি বলেন, বিয়ের পর থেকেই সাইলাকে শারীরিক নির্যাতন করা হতো। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় সাইলাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুর বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সাইলার মৃত্যু হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা- তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য সাইলার স্বামী আবির হোসেন ও শাশুড়ি রিপা খাতুনকে থানায় আনা হয়েছে।’


