পিস্তলসহ ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

পিস্তলসহ ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে তিনটি বিদেশি পিস্তলসহ ছয় ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১০ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বিয়ষটি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) একটি দল অস্ত্র গুলি ও মাইক্রোবাসসহ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *