পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, “সাড়ে পাঁচটার দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


