পূর্ণাঙ্গ নৌঘাঁটি ‘বিএনএস শেখ মুজিব’-এর কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

পূর্ণাঙ্গ নৌঘাঁটি ‘বিএনএস শেখ মুজিব’-এর কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

পাথয়ে টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি হিসেবে ‘বিএনএস শেখ মুজিব’-এর কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৪ নভেম্বর সেমাবার রাজধানীর খিলক্ষেত এলাকায় ‘বিএনএস শেখ মুজিব’-এর কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী। এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন নৌঘাঁটির কমিশনিং করা হলো।

তিনি একই সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে নৌবাহিনীর ২২টি বহুতল ভবন উদ্বোধন করেন এবং সাভারে বিএন টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ভিডিও কনফারেন্সে স্থানীয় এরিয়া কমান্ডার, নৌবাহিনী কর্মকর্তা এবং তাঁদের সহধর্মিনীদের সঙ্গে মতবিনিময় করেন।
সাভারে চীনা কোম্পানী এই বিএন টাউনশিপ নির্মাণ করবে। এর আওতায় ১০টি ২৭ তলা এবং ১২টি ২৬ তলা অত্যাধুনিক সুবিধা সম্বলিত আবাসিক ভবন নির্মিত হবে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ক্রমবিকাশ এবং জাতি গঠনে তাঁদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে প্রকাশিত ‘বাংলাদেশ নেভি ইন দি টুয়েন্টি ফাষ্ট সেঞ্চুরি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বিএনএস শেখ মুজিবের কমান্ডিং অফিসার মইনুদ্দিন মালিক প্রধানমন্ত্রীর নিকট থেকে কমিশনিং ফরমান গ্রহণ করেন। এরআগে প্রধানমন্ত্রী এই নতুন নৌঘাঁটিতে পৌঁছলে তাকে রাষ্ট্রীয় সালাম জানানো হয় এবং এ সময় জাতীয় সংগীত বাজানো হয়।

অনুষ্ঠােন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বানৌজা শেখ মুজিব ঘাঁটি নিজস্ব অপারেশনাল কর্মকান্ডের পাশপাশি জনকল্যাণ এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করবে।

ঢাকা নৌঅঞ্চলে নৌবাহিনী সদরদপ্তর, একটি ছোট ঘাঁটি ব্যতীত আর কোন স্থাপনা আগে ছিল না। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাজেই ২০০৯ থেকে ২০১৮ এই সময়ের মধ্যে এই নৌবাহিনীকে বিভিন্নভাবে আমরা শাক্তিশালী করেছি এবং আন্তর্জাতিকমানের উপযুক্ত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি নৌবাহিনীর সদস্যবৃন্দকে বলবো, নৌবাহিনীতে দীর্ঘদিন যাবত মাসম্পন্ন প্রশিক্ষণ স্থাপনা, কর্মকর্তা-কর্মচারি এবং নাবিকদের আবাসিক ভবন ছিল না, তাদের তীব্র সংকটের মধ্যদিয়ে দিন যাপন করতে হয়েছে এবং আজকে যে সমস্যাটির কিছুটা হলেও সমাধান হয়েছে এবং ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা নৌ অঞ্চলে আমরা এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করেছি।

আসন্ন একাদশ নির্বাচনে পুণরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তোলা তাঁর সরকারের পরিকল্পনায় রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যদি আমরা আসতে পারি নিশ্চয়ই আমরা এই নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো, সে লক্ষ্য আমাদের রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *