পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩২

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল নামক একটি ঝুঁকিপূর্ণ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস জানিয়েছেন, শিশুসহ এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ রাস্তায় বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের উদ্ধারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।

গেলো রবিবার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার ধাক্কা লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। এ ঘটনায় এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এর দুদিন পরেই দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাস গিরিখাতে পড়ে ১৭ জন মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *