পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে রামদেব

পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে রামদেব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাড়িতে নারীদের সুন্দর লাগে, সালোয়ার কামিজ পরলে দুর্দান্ত লাগে, আমার মতে কোনো পোশাক না পরলেও নারীরা সুন্দরী— এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু রামদেব। গত শুক্রবার দেশটির থানেতে আয়োজিত নিখরচায় যোগ প্রশিক্ষণ শিবিরে এ বিতর্কিত মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তাকে ক্ষমা চাইতে হয়েছে।

নারীদের পোশাক নিয়ে তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। রামদেব যেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছেন সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী (গায়িকা) অমৃতা ফড়নবিশসহ অনেকে।

রামদেবের মন্তব্যের জেরে বিজেপি বিরোধী দল সোচ্চার হয়। প্রতিবাদে কেরালায় বিক্ষোভ করে কংগ্রেস। সরব হয় মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা ক্যাম্প। দিল্লির মহিলা কমিশন, মহারাষ্ট্রের মহিলা কমিশন ক্ষমা চাওয়ার দাবি জানায়। পাশাপাশি তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেন।

তারপরই মহারাষ্ট্র মহিলা কমিশন এ বিষয়ে রামদেবকে নোটিশ পাঠায়। সেখানে তিন দিনের দিনের মধ্যে নিজের অবস্থার স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়। তারপরই ক্ষমা চেয়ে বিবৃতি দেন যোগগুরু।

মহারাষ্ট্র মহিলা কমিশনের পক্ষ থেকে চেয়ারপারসন রূপালী চাকানকার জানান, রামদেব এই ইস্যুতে ক্ষমা চেয়েছেন। তার নথি মহারাষ্ট্র মহিলা কমিশনের হাতে এসে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *