প্রতিরক্ষামন্ত্রী না চাইলে ইমরান সরকার এক দিনও টিকবে না 

প্রতিরক্ষামন্ত্রী না চাইলে ইমরান সরকার এক দিনও টিকবে না 

প্রতিরক্ষামন্ত্রী না চাইলে ইমরান সরকার এক দিনও টিকবে না 

পাথেয় টোয়েন্টিফের ডটকম : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক বলেছেন, ‘আমি না চাইলে পাকিস্তানে ইমরান খানের সরকার এক দিনও টিকবে না।’ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নিজ শহর নওশেরা জেলায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। তাঁর ওই বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে পরের দিনই তাঁর ওই কথার ব্যাখ্যা তুলে ধরেছেন পারভেজ খাট্টাক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। পারভেজ খাট্টাক বলেছিলেন, ‘আমি যাকে খুশি তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারি, যাঁকে খুশি নিচে নামাতে পারি। আমার কঠোর পরিশ্রমের ফল এটা।’

শনিবার দেওয়া ওই বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তিনি পুরো দেশের বিরুদ্ধে প্রতিযোগিতা করেছিলেন। তবে তিনি না চাইলে পাকিস্তানের সরকার এক দিনও চলবে না বলে মন্তব্য করলেও ইমরান খানের কাছে নিজের ঋণের কথাও স্বীকার করেন পারভেজ খাট্টাক। তিনি বলেন, ‘আমি ইমরান খানের কাছে ঋণী।’

পারভেজ খাট্টাক বলেন, ‘আমি কেবল সরকারি কর্মকর্তাদেরই ব্যবস্থাপনা করি না, একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের সঙ্গেও কাজ করি। প্রত্যেকে আমাকে সম্মান করে।’

তবে রোববার এক টুইট বার্তায় পারভেজ খাট্টাক তাঁর আগের কথার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘বক্তব্যে আমি নওশেরাতে গ্রামের স্থানীয় লোকজনকে স্পষ্ট বলেছি, ইমরান খানের কাছে আমি আন্তরিক ও ঋণী। আমাদের প্রচেষ্টা এবং ইমরান খানের সমর্থনের কারণে নির্বাচনী এলাকায় সফল হয়েছি। আমাদের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিরোধীদলীয় জোটের প্রার্থীকে পরাজিত করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *