প্রথম বারের মতো ভারত থেকে হলো নারিকেল আমদানি

প্রথম বারের মতো ভারত থেকে হলো নারিকেল আমদানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভারতের তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন নারিকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স নাসাত ট্রেডার্স এই নারিকেল আমদানি করে।

বন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের ব্যাপক চাহিদা রয়েছে। সেই বিবেচনায় ভারতের তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে মোট ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

হিলি স্থলবন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবীর মিনা জানান, প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দুটি ট্রাকে ৫০  মেট্রিক টন নারিকেল আমদানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *