প্রথম ৫ রমজান আফতাবনগরে ইতিকাফে থাকবেন আউলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী

প্রথম ৫ রমজান আফতাবনগরে ইতিকাফে থাকবেন আউলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান মাস উপলক্ষে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসা-মসজিদে বিশেষ নফল ইতেকাফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, জানেশীনে ফিদায়ে মিল্লাত, কায়েদে মিল্লাত, আওলাদে রাসূল, হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

আগামী ২ মার্চ (২০২৫) পবিত্র রমজানের প্রথম দিন তিনি বাংলাদেশে আগমন করবেন এবং আফতাবনগর মাদরাসা-মসজিদে টানা পাঁচ দিন ইতেকাফ করবেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী। তিনি জানান, গত বছরের মতো এবারও খানকায়ে মাহমুদ মাদানীর ব্যবস্থাপনায় এই বিশেষ ইতেকাফ অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে সুপরিচিত আধ্যাত্মিক নেতা, দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী এতে অংশগ্রহণ করবেন এবং ইসলাহি কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া, দেশ-বিদেশের বিশিষ্ট উলামা-মাশায়েখগণও এই ইতেকাফে অংশ নেবেন বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম।

আত্মশুদ্ধির বিরল সুযোগ

মুফতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান যুগে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহওয়ালাদের সোহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে আওলাদে রাসূলের সান্নিধ্যে থেকে আত্মশুদ্ধি অর্জনের এই ইতেকাফ বিরাট এক নিয়ামত। তিনি সকলকে ইতেকাফে শরিক হয়ে ঈমান-আমল ও আত্মিক উন্নতি লাভের আহ্বান জানান।

নিবন্ধন ও যোগাযোগ:

যারা ইতেকাফে অংশ নিতে আগ্রহী, তাদের জন্য পূর্বেই নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধনের জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

📞 মাওলানা ইলিয়াস কাসেমী – 01590-050821
📞 মাওলানা মাহমুদুল হাসান – 01405-881044

স্থান ও যাতায়াত:

ঢাকার যেকোনো স্থান থেকে রামপুরা ব্রিজ হয়ে জহুরুল ইসলাম সিটির গেট দিয়ে পূর্বদিকে অথবা বনশ্রী মেরাদিয়া হয়ে এম ব্লক, আফতাবনগর মাদরাসা।

📍 ঠিকানা: প্লট-২২, রোড-০৯, ব্লক-এম, সেক্টর-০২, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।

Related Articles