ওয়ার্ল্ড ডেস্ক : ১৩ মে: মসজিদুল হারামের ইমাম ও খতীব ডক্টর শায়েখ সালেহ বিন হুমাইদ বলেন,প্রান্তিকতা হলো চরমপন্থারই অন্যনাম।শায়েখ সালেহ সতর্ক করে বলেন, চরমপন্থা ও প্রান্তিকতা হলো জাহেলী যুগের অন্ধকার অবস্থা।
এই প্রান্তিকতাই তুচ্ছতা, বিচ্ছেদন, ক্রোধ এবং মূর্খতার জন্ম দেয়। প্রান্তিকতা সততা, ন্যায়পরতা ও নিয়মানুবর্তিতার দুশমন।
শুক্রবার জুমার খুৎবায় ইমামুল হারমাইন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রান্তিক ব্যক্তি মনে করে সে যা বুঝে তাই ঠিক। প্রান্তিকতার বাস্তবতা হলো নিজের মস্তিষ্কে যা কিছু আছে,তাই সত্য। এমন ব্যক্তিরা ইসলামের মূল আবেদন গ্রহণ করতে পারে না। দলীল, তথ্য-প্রমাণ তাদের কাছে কোনও গ্রহণযোগ্য ও আবশ্যিক বিষয় নয়।
সূত্র : সাহাফাত
অনুবাদ ও তথ্যসংগ্রহ : কাউসার মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির


