প্রয়াত মেয়র আনিসুলের স্বপ্ন ইউলুপের নির্মাণ কাজ অন্ধকারে

প্রয়াত মেয়র আনিসুলের স্বপ্ন ইউলুপের নির্মাণ কাজ অন্ধকারে

পাথেয় ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন ছিল ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজধানীর সাতরাস্তা থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ১১টি ইউলুপ নির্মাণ করা।

উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী ও তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এগুলো নির্মাণ করার কথা ছিল। স্থানগুলো-হাউজবিল্ডিং,রাজলক্ষ্মী, আর্মি গলফ ক্লাব, বনানী ওভারপাস, রেডিসন হোটেল, চেয়ারম্যান বাড়ি, ফ্লাইয়িং ক্লাব কাওলা, মহাখালী বাস টার্মিনাল, তেজগাঁও কোহিনুর কেমিক্যাল ও তেজগাঁও সাতরাস্তা।

এতে প্রস্তাবিত মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৯৮ লাখ টাকা। ২০১৭-১৮ সালের অর্থবছরে ১০ কোটি টাকা বরাদ্দ ছিল। এই অর্থবছরে ইউলুপ নির্মাণ বাবদ একটি টাকাও খরচ করেনি ডিএনসিসি। এডিপিতে বরাদ্দ হওয়া অর্থ ফেরত দিয়েছে ডিএনসিসি। নতুন ২০১৮-১৯ সালের অর্থবছরে প্রকল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য নামমাত্র এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।  এমনকি ৩০ জুন ২০১৭ মেয়াদে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। অথচ প্রকল্পের অগ্রগতি শূন্য।

বৃহস্পতিবার (৫ জুলাই) পরিকল্পনা কমিশন সূত্রে থেকে এমন তথ্য পাওয়া গেছে।

বর্তমানে প্রকল্পটি এখন অন্ধকারে। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল ১১টি ইউলুপ নির্মাণ, রাস্তার বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল সহজতর করা, ট্রাফিক জ্যাম ২৫ শতাংশ এবং প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা ।

প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম বলেন, ২০১৭-১৮সালের প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু আমরা খরচ করতে পারিনি। কারণ ১১টি ইউলুপ নির্মাণে যে জমি দরকার তা আমরা পাচ্ছিলাম না। জমি না পেলে কাজ করবো কিভাবে? ফলে আমরা টাকা ফেরত দিয়েছি। নতুনভাবে আবারও প্রকল্পটি হাতে নিচ্ছি। প্রকল্পের সময় শেষ সুতরাং ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) আবারও সংশোধন করতে হবে। নতুন করে আবারও কাজ শুরু করবো। সকল প্রতিবন্ধকতা শেষ হয়েছে আশা করি নতুন করে আবারও প্রকল্পের কাজ শুরু করতে পারবো। ১১টি ইউলুপ স্যারের (আনিসুল হক) স্বপ্ন ছিল। এটা বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।’

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আদলে ঢাকাকে ঝলমলে এলইডি বাতি ও সিসিটিভি স্থাপন করার স্বপ্ন দেখেছিলেন আনিসুল। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা ও সিসিটিভি

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *