ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত।’

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে ‘প্রহসন’ ও ‘ভোট ডাকাতির’ অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ লজ্জা থাকলে তার (ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এ অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখ্যান করছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হয়েছে। নির্বাচনের দিন বিএনপি-ঐক্যফ্রন্টের কোনো এজেন্ট কী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রতিবাদ করেছে?’

নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে কাদের বলেন, ‘নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচনের এতদিন পর তারা কেন অলীক, অবিশ্বাস্য রূপকথার গল্প সাজাচ্ছেন তা আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *