মাঘ চলে যায় বাঘের দেশে
বাঘ নামে না ডরে
হাড় কাঁপানো শীতরা যদি
বাঘ মামারে ধরে।
এবার সেটা হোলো না আর
মাঘই পেলো ডর
সেই সে ডরে বাঘ মাসিদের
এলো ভীষণ জ্বর।
কেউ বোঝেনি এবার শীতের
কেমনটা যে রূপ
মাতামাতির ধুম পড়েনি
সবাই ছিলো চুপ।
একটু মাতাল দমকা হাওয়া
আলতো শীতের বাও
পরশ কেবল যায় বুলিয়ে
ফাগুন ছোঁয়া গাও।
চৈতি মাসের আগের মাস
টানছে নিজের কাঁধে
বসন্তেরই বাহার দিয়ে
নিজকে সে যে বাঁধে।
জীবন চলায় মিষ্টি ফাগুন
দৃষ্টি কাড়ে সবার
ফুলের বনে দোল দোলনী
নিদ্রা ভাঙে ক’বার।
ফাগুন নিয়ে শিল্পী কবি
হয় যে পাগলপারা
সবার মনে এই না ফাগুন
যায় দিয়ে যায় নাড়া ।
ফাগুন নিয়ে
শিল্পী কবি
আহমেদ কায়সার
মাঘ চলে যায় বাঘের দেশে
বাঘ নামে না ডরে
হাড় কাঁপানো শীতরা যদি
বাঘ মামারে ধরে।
এবার সেটা হোলো না আর
মাঘই পেলো ডর
সেই সে ডরে বাঘ মাসিদের
এলো ভীষণ জ্বর।
কেউ বোঝেনি এবার শীতের
কেমনটা যে রূপ
মাতামাতির ধুম পড়েনি
সবাই ছিলো চুপ।
একটু মাতাল দমকা হাওয়া
আলতো শীতের বাও
পরশ কেবল যায় বুলিয়ে
ফাগুন ছোঁয়া গাও।
চৈতি মাসের আগের মাস
টানছে নিজের কাঁধে
বসন্তেরই বাহার দিয়ে
নিজকে সে যে বাঁধে।
জীবন চলায় মিষ্টি ফাগুন
দৃষ্টি কাড়ে সবার
ফুলের বনে দোল দোলনী
নিদ্রা ভাঙে ক’বার।
ফাগুন নিয়ে শিল্পী কবি
হয় যে পাগলপারা
সবার মনে এই না ফাগুন
যায় দিয়ে যায় নাড়া ।


