পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনি কিশোররা যুক্তরাষ্ট্রের টেকনোভেশন ফ্যামিলিস কর্তৃক আয়োজিত ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
চলতি বছরের শুরুতে আমেরিকায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের পশ্চিম প্রান্তের রামাল্লাহ নগরের তাইরা বাইত স্কুল প্রযুক্তি পরিকল্পনা ক্যাটাগরিতে ফিলিস্তিনে প্রথম স্থান অধিকার করে। এ বছর প্রতিযোগিতায় বিশ্বের ১৩টি দেশের হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে।
বাক জটিলতায় আক্রন্ত শিশু-কিশোরদের ভাষা ত্রুটি মুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয় ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। উদ্যোগের অংশ হিসেবে বিশুদ্ধ ভাষা কথা বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুদের ত্রুটিযুক্ত ভাষা উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশেষ এক ধরণের যন্ত্র আবিষ্কার করে ফিলিস্তিনি কিশোর শিক্ষার্থীরা। এর সাহায্যে আরবি ও ইংরেজি ভাষায় শিশুদের কথাকে বিশুদ্ধ করতে ব্যাপক ভূমিকা রাখবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় অংশ নেওয়া খালিদ বলেন, নিজ দলের পরিকল্পনা মতে প্রযুক্তিগত দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করে আমি খুবই আনন্দিত। ইতিমধ্যে আমাদের উদ্ভাবিত যন্ত্র শিশুদের ভাষাকে ত্রুটি মুক্ত করতে ব্যাপক ভূমিকা পালন করছে।’ তিনি আরো বলেন, আমার ভাই প্রায় ৯০ ভাগ বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে। আমার আশা, তা অন্যান্যদের ক্ষেত্রেও কার্যকরি ভূমিকা পালন করবে।
আমেরিকা প্রযুক্তি বিষয়ক সংস্থা টেকনোভেশন প্রতি বছর পরিবার ও সমাজের সমস্যাবলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সমাধানকেল্পে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তাছাড়া শিশু-কিশোরদের ভবিষ্যতে জ্ঞান-বিজ্ঞানে নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তোলাও প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
সূত্র : আলজাজিরা
/এএ


