ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৬ বছর পূর্তি উদযাপন

ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৬ বছর পূর্তি উদযাপন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ৩৬ বছরপূর্তি উদযাপিত হয়েছে। প্রেসক্লাবের ৩ যুগপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ফুল, উত্তরিয় ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে গতকাল সোমবার বেলা ১২টায় ফুলবাড়ীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট মাঠে ৩৬ বছরপূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ পারভেজের সঞ্চালনায় ফুলবাড়ী প্রেসক্লাবের ৩৬ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক চিত্ত ঘোষ, অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, ফুলবাড়ী শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, ফুলবাড়ী উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডল, উপাধাক্ষ মো. আব্দুস কুদ্দুস শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ীর বিশিষ্ট শিল্পপতি ও সাপ্তাহিক দেশমা-এর প্রকাশক রাজু গুপ্তা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক এমএ কাইয়ুম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে উদ্দেশ করে মানপত্র পাঠ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *