ফের ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি আহত

ফের ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আহত হয়েছে অন্তত ১৩ ফিলিস্তিনি। পশ্চিম তীরের উত্তর জর্দান ভ্যালিতে ইসরায়েলের দখল কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভের পর এই হামলা চালানো হলো।

এক বিবৃতিতে পশ্চিম তীরের তুবাস শহর প্রশাসন জানিয়েছে, তুবাসের গভর্নর ইউনিস আল আসাইসহ কিছু সংখ্যক ফিলিস্তিনিকে ইসরায়েলি সৈন্যরা হয়রানি করেছে। এ সময় হিলওয়েহ এরিয়ার একটি পানির প্রস্রবণ দখলের প্রতিবাদ জানাচ্ছিল ফিলিস্তিনিরা।

ইসরায়েলি দখলের বিরুদ্ধে গঠিত বিল ইন পপ্যুলার কমিটির ডিরেক্টর আবদুল্লাহ আবু রামেহ বলেন, ইসরায়েলি সেনারা বিক্ষোভ মিছিলে বাধা দেয় এবং মরিচের গুড়া স্প্রে করে। ইসরায়েলি দখলদাররা তাদের দখল কার্যক্রম থামাচ্ছে না। এমনকি ফিলিস্তিনিরা খাবার পানি সংগ্রহ করে এমন ঝর্ণা দখল করেছে ইসরায়েলি সেনারা।

তারা মাসের পর মাস ফিলিস্তিনি রাখালদের পানি সংগ্রহে বাধা দিচ্ছে। দখলদার সেনারা পানির ঝর্ণা ঘিরে বেড়াও দিয়েছে যাতে ফিলিস্তিনিরা পানি সংগ্রহ করতে না পারে।

এখন মূলত প্রতিদিনই ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। বিশেষ করে পশ্চিম তীরে এটি একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সেনারা যেকোনো ভাবে ফিলিস্তিেনিদের বিক্ষোভ-প্রতিবাদ থামাতে চাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *