ফের গাজীপুরে ঝুট গুদামে আগুন

ফের গাজীপুরে ঝুট গুদামে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তাশারফ হোসেন জানান, কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী একটি ঝুট গুদামে আগুন লাগে। সেই আগুন আশেপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *