ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন করে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামীকালের বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ছুটির বিষয়ে বিস্তারিত জানাবেন।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এখনই স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। তাই চলমান ছুটি বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। কিন্তু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারই ছুটি ঘোষণা করা হবে। তবে ছুটি কতদিন বৃদ্ধি করা হবে, বৈঠকে আলোচনা করে তার সিদ্ধান্ত গৃহীত হবে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *