ফের বিশ্বেজুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

ফের বিশ্বেজুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর হার একদিনের ব্যবধানে ফের বাড়ল। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন। এছাড়া নতুন আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৩ লাখ ২৩ হাজার। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ২১ হাজার ৯৬২ জনে।

সারা বিশ্বের করোনাভাইরাসের তথ্য সংগ্রহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী এসব খবর জানা গেছে।

দেখা যায়, বিশ্বে করোনায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এছাড়াও ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৮৬৯ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৬১ লাখ ১৪ হাজার ১১০ জনে।

এদিকে গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রয়েছে রাশিয়ায়। এছাড়া সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *