ফ্রান্সে ওমিক্রন সন্দেহে আক্রান্ত ৮ জন শনাক্ত

ফ্রান্সে ওমিক্রন সন্দেহে আক্রান্ত ৮ জন শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকা থেকে এবার ফ্রান্সে হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। রবিবার এক রিপোর্টে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ দিনে আফ্রিকা ফেরত আটজন করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে ওমিক্রন রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, পরীক্ষার পর আক্রান্তদের শরীরে করোনা অন্য স্ট্রেন যেমন আলফা, বেটা, গামা বা ডেল্টা পাওয়া যায়নি।

সম্প্রতি ফ্রান্সের পাশের দেশগুলোতে একাধিক ব্যক্তির শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে। এই বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেন, “যে মুহূর্ত থেকে আমাদের আশপাশে এই ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে এটা সম্ভব যে আমাদের এখানেও সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।” পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে একমত হয়ে আফ্রিকার সাতটি দেশ থেকে বিমান বন্ধ করে দিয়েছে ফ্রান্স।

উল্লেখ্য, বিশ্বে ক্রমশ বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা নেদারল্যান্ডসে যে ৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রনের স্ট্রেন মিলিছে বলে খবর। করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই দেশের আন্তর্জাতিক সীমান্তে নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, সোমবার রাত থেকে আগামী ১৪ দিন এই নিয়ম জারি থাকবে। ইসরায়েলে একজনের শরীরে ওমিক্রন সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। আরও সাত জনের সোয়াব পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আপাতত তাদের নিভৃতাবাসে রাখা হয়েছে।

এদিকে, আক্রান্তের সংখ্যা কম থাকতে থাকতেই প্রতিটি দেশকে সতর্ক করে বার্তাও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লুএইচও)। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনার টিকা নেওয়া সত্ত্বেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার নজির রয়েছে। নয়া সংক্রমণের প্রতিরোধে ফের লকডাউনের দাওয়াই দিয়েছেন মার্কিন বিশিষ্ট ভাইরোলজিস্ট ডা. অ‌্যান্টনি ফাউচি। তাঁরও দাবি, ডেল্টার থেকে অনেক শক্তিশালী করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *