ফ্রান্সে ৮০ মসজিদে নজরদারি, নামাজ বন্ধের শঙ্কা

ফ্রান্সে ৮০ মসজিদে নজরদারি, নামাজ বন্ধের শঙ্কা

ফ্রান্সে ৮০ মসজিদে নজরদারি, নামাজ বন্ধের শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে ব্যাপক ও নজিরবিহীন অভিযানের অংশ হিসেবে প্রায় ৮০টি মসজিদ গভীরভাবে নজরদারি শুরু করবে ফ্রান্স। এর মধ্যে বেশ কিছু মসজিদ বন্ধ হওয়ার আশংকা আছে। গত বুধবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন একথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

এক টুইট বার্তায় দারমানিন আরো জানান, ‘ফ্রান্সের ৭৬টি মসজিদে নজরদারি ও নিয়ন্ত্রণ শুরু করবে সরকার। এর মধ্যে ১৬টি মসজিদ প্যারিসে অবস্থিত। বাকিগুলো অন্যান্য স্থানের। নতুন এ অভিযানের ফলে অনেক মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া ১৮টি মসজিদের ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ফরাসি সংবাদ মাধ্যম লি ফিগারো জানায়, দারমানিন মসজিদ নজদারি বিষয়ে একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে সরকারের কাছে পাঠিয়েছেন।

গত অক্টোবরে প্যারিসের উপশহরে একজন চরমপন্থীর হাতে স্যামুয়েল প্যাটির নিহতের পর ফ্রান্সের মুসলিম সংগঠন ও মসজিদগুলো চরম চাপের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কটি সন্ত্রাসী হামলার জবাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ।

এর আগে গত ৩ নভেম্বর দারমানিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে গত তিন বছরে ৪৩টি মসজিদ বন্ধ হয়েছে।

ইউরোপীয় মুসলিমদের এক বৃহৎ অংশ ফ্রান্সে বসবাস করে। ক্যাথলিক খ্রিস্টানদের পর মুসলিমরাই ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী।

সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *