বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ার শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহন ঢাকার দিকে যাওয়ার পথে শেরুয়া বটতলা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৪০ জন আহত হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *