বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বরিশাল ২-১ গোলে চট্টগ্রামকে হারিয়ে শেষ হাসি হেসেছে।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ছেলেদের ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়িয়ে দেয়া সময়ে গোল করে বরিশালের ছেলেরা বাজিমাত করে টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

৪৮ মিনিটে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই। রাশেদুল ইসলামের গোলে বরিশাল সমতায় ফেরে ৬৬ মিনিটে। বাকি সময় কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১ মিনিটে বরিশালের গোলামরাব্বাী জয়সূচক গোল করেন। বরিশাল সেমিফাইনালে ২-০ গোলে খুলনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেমিফাইনালে চট্টগ্রাম হারিয়েছিল ময়মনসিংহকে টাইব্রেকারে ৪-৩ গোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *