বঙ্গবন্ধু সেতু‌তে ৩২ ঘণ্টায় সা‌ড়ে ৩ কো‌টি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু‌তে ৩২ ঘণ্টায় সা‌ড়ে ৩ কো‌টি টাকা টোল আদায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে গত ৩২ ঘণ্টায় রেকর্ড প‌রিমাণ প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। ৪১ হাজার ২৫১টি পরিবহ‌নের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে তিন কো‌টি ৬০ লাখ টাকা।

মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে এই টোল আদায় হ‌য়ে‌ছে ব‌লে সেতু কর্তৃপক্ষ নি‌শ্চিত ক‌রে‌ছে।

সূত্রে জানা গে‌ছে, গত ৩২ ঘন্টায় সেতু‌তে রেকর্ড সংখ‌্যক গা‌ড়ি পরাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি ছিল। গেল ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।

এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ‌্যা ছিল ২৭শ। এত‌ে সব মি‌লি‌য়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে তিন কো‌টি ৬০ লাখ টাকা। এরম‌ধ্যে গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহনের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে সেতুতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *