নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
সোমবার এক অভিনন্দন বার্তায় আল্লামা মাসঊদ বলেন, মহাকাশে দেশকে নিয়ে নিঃসন্দেহে একটি মাইলফলক। স্যাটেলাইট যুগে বাংলাদেশের অগ্রগতির এই সাহসি পদক্ষেপ দেশের মানুষের গতি সঞ্চারে বড় ভূমিকা রাখবে।। এই উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণের দিনটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। স্যাটেলাইট উৎক্ষেপণে ভ‚মিকা রাখায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।
আল্লামা মাসঊদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল পরিচালনায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরও সুউচ্চে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থৈনিতকভাবেও দেশ সমৃদ্ধ হবে।
১৪ মে সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশ যে সত্যিকার অর্থেই ডিজিটাল হচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সবচেয়ে বড় প্রমাণ।
দেশের উন্নয়নে এ স্যাটেলাইটকে যথাযথভাবে কাজ কাজে লাগানোরও আহবান জানান তিনি।


