বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি : এলজিআরডি মন্ত্রী

বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি : এলজিআরডি মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি ● প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।  শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান বিচারপতি রায়ে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি তিনি বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি। তিনি বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, যে সমস্ত অনাকাক্সিক্ষত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনঃবিবেচনা করার অনুরোধ করছি। তিনি বলেন, জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে বিচারব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচারব্যবস্থায় আস্থার সঙ্কট দেখা দেয়, সে দেশে প্রলংয়কারী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার প্রমুখ। মন্ত্রী এসময় মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *