বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন পুরোপুরি ইরানের ওপরই নির্ভর করছে। তাঁর ভাষায়, ‘বল এখন ইরানের কোর্টে’।

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনায় নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে এবং একটি প্রস্তাবও দিয়েছে। এখন ইরান সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটিই মূল প্রশ্ন।

তিনি আরও বলেন, দুটি বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে কার্যকর যাচাই ব্যবস্থা নিশ্চিত করা।

ভ্যান্সের ভাষ্য, ইরান যদি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাভাবিক রাষ্ট্রের মতো সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত।

এদিকে ওয়াশিংটনের প্রত্যাশা, সম্ভাব্য যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা

Related Articles