বলিভিয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ ২৩ জন নিহত

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ ২৩ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় ৩ শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, দেশটির কোচাবাম্মা রাজ্যে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

আরও জানা যায়, বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছেন।

ঘটনারে বিবরণ দিতে গিয়ে প্রাণে বেঁচে যাওয়া চালক বলেন, আমি ব্রেকে চাপ দিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারন জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *