বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেবে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেবে বুলগেরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার টিকা উপহার হিসেবে দেবে ইউরোপের দেশ বুলগেরিয়া।

দেশটির সরকারি তথ্য সেবা সংস্থার বরাত দিয়ে সেদেশের সংবাদ মাধ্যম সোফিয়া গ্লোব এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া সরকার বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দেবে। এর মধ্যে বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার জন্য দেশটি খুব শিগগির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *