বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ন্যায়বিচার কোথায়?

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ন্যায়বিচার কোথায়?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে মিয়ানমার কী করছে, তা জানতে চেয়েছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস।

তিনি মঙ্গলবার রাতে জেনেভায় এক বিবৃতিতে এই প্রশ্ন করেন। একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শিশু হতাহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং গ্রামগুলোর ওপর সামরিক বাহিনীর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

স্পেশাল র‌্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস বলেন, ‘ওই শিশু ও অন্যদের ক্রমবর্ধমান হারে আক্রান্ত হওয়ার ঘটনায় গুরুতর প্রশ্ন উঠেছে। তারা কি যুদ্ধে দুই পক্ষের সংঘাতের শিকার হচ্ছে, নাকি ইচ্ছা করেই তাদের হামলার লক্ষ্য করা হচ্ছে?’

মিয়ানমার গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বলেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করাই তাদের অগ্রাধিকার। থমাস অ্যান্ড্রুস মিয়ানমারকে প্রশ্ন করেছেন, ‘কান কিয়া গ্রামের (মিয়ানমার বাহিনীর জ্বালিয়ে দেওয়া রোহিঙ্গা গ্রাম) একসময়ের বাসিন্দাদের কাছে প্রত্যাবাসনের মানে কী? সেখানে এখন সামরিক ঘাঁটি করা হয়েছে। ওই গ্রামের আদি বাসিন্দারা কিভাবে সেখানে ফিরে যাবে? রোহিঙ্গাদের বসতভূমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে। জেনোসাইডের শিকার হয়ে বাংলাদেশে শরণার্থীশিবিরে থাকা ওই রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার কোথায়?’

সব গোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া আগামী নভেম্বর মাসে মিয়ানমারে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না বলেও তিনি সতর্ক করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *