পাথেয় রিপোর্ট : বাংলাদেশে আসছেন ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ।
২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হওয়া রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও দুই দিনব্যাপী দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন তিনি। ৬০ বছর পূর্তি এ সম্মেলনে দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিন পালনপুরী ও মাওলানা রাশেদ আজমিও আসার কথা রয়েছে।
সম্মেলনের মূল কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এসময় বিগত বছরগুলোর উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান, ইসলাহি বয়ান, কুরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন হবে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি রোববার ভারতের গণ্যমাধ্যম বিবৃতি দেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী । তিনি বলেন, কাশ্মীরে জঙ্গি হামলার সৈন্যদের গণহত্যা সম্পর্কে মারাত্মক ও উদ্বেগজনক উদ্বেগ প্রকাশ করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বলেন, কোন সৎ সমাজে ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসের কোন জায়গা নেই। সকল ধর্মই মানবতার শিক্ষা দেয়, বিশেষত ইসলাম ধর্ম শান্তি ও ভালোবাসার শিক্ষা দেয়। ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদসহ কোন স্থান নেই।
জঙ্গিরা কাশ্মীরে হামলা করে দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম বলেন, অত্যন্ত দুঃখজনক কিছু সন্ত্রাসীদের কারণে আজ দেশের বীর সন্তানদের প্রাণ গিয়েছে। আসলে জঙ্গিরা দেশের শান্তি ও পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
এদিকে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর যে জঙ্গি হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামা হিন্দের সভাপতি ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
এর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কাফেলার উপর হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। মাওলানা মাদানি মিডিয়ায় দেয়া তার এক প্রেস বিবৃতিতে বলেছেন, এটা সন্ত্রাসী, অমানবিক,ঘৃণিত ও কাপুরুষের মত কাজ হয়েছে যা কখনোই জেহাদ হতে পারে না।


