বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়ার আগে এক টুইট বার্তায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার ( ২৬ মার্চ) ঢাকায় আসেন নরেন্দ্র মোদি।

আরেক টুইট বার্তায় মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে। আমরা ভারত-বাংলাদেশ সম্পর্কের সকল বিষয়ে বিস্তৃত পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ আরও গভীর করার উপায়গুলি নিয়েও আলোচনা করেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *