বাংলাদেশের পা রেখেছেন মাহমুদ মাদানী; বিমানবন্দরে অভ্যর্থনা

বাংলাদেশের পা রেখেছেন মাহমুদ মাদানী; বিমানবন্দরে অভ্যর্থনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশে এসেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাওলানা মাহমুদ মাদানীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেট ইকরা বাংলাদেশ আল মাদানিয়ার পরিচালক মাওলানা রশিদ আহমদ মকবুল, জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরার প্রধান মুফতি আব্দুস সালাম, মাদরাসাতুস সালমান মাদরাসার প্রধান মুফতি মুফতি রুহুল আমীন, জামিয়া শরইয়াহ মালিবাগ ও জামিআতুল আসআদ এর সিনিয়র মুহাদ্দিস মুফতী হাফিজুদ্দীন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, শায়খে বাঘা (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।

সূত্রে জানা যায়, ৩ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের এসেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি। মঙ্গলবার বাদ মাগরিব আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে যোগদান করবেন তিনি। ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদরাসার বার্ষিক মাহফিলে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। নির্দিষ্ট সফরসূচি ছাড়াও আরো কিছু প্রোগ্রামে মাওলানা মাহমুদ মাদানী উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এদিকে এ ইসলাহী জোড়ে যোগদান করে আওলাদে রাসূলের সাথে দুআতে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ আলী।

ইসলাহী জোড়ে অংশগ্রহণের ঠিকানা : স্থান : আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স জহুরুল ইসলাম সিটি বাড্ডা, ঢাকা । তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং ৩০ জুমাদাল উখরা ১৪৪১ হি. মঙ্গলবার সময় বেলা ৪টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *