বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে , এগিয়ে আছে নারীরা

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে , এগিয়ে আছে নারীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছর। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর অর্থাৎ, ২০১৮ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। পরিসংখ্যানে দেখা গেছে, এই আয়ু বাড়ার হারে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে আছেন।

সোমবার (২৮ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক সম্পাদিত ২০২০ সালের জরিপের ফলাফল তুলে ধরা হয়। বিবিএস কার্যালয়ে এই জরিপ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জরিপে দেখা যায়, গড় আয়ুতে পুরুষের চেয়ে এগিয়ে রয়েছেন নারীরা।

বর্তমানে দেশে একজন পুরুষ গড়ে ৭১ দশমিক ২ বছর বাঁচেন। বিপরীতে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। অর্থাৎ, দেশে নারীর গড় আয়ু পুরুষের চেয়ে ৩ বছরেরও বেশি। এছাড়া সময়ের ব্যবধানে পুরুষের গড় আয়ু যে গতিতে বাড়ছে, তারচেয়ে বেশি গতিতে বাড়ছে নারীর গড় আয়ু।

জরিপে আরও দেখা গেছে, দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ এবং নারী ৮ কোটি ৪০ লাখ। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর এটি ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *