বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাপমাত্রা ক্রমেই বেড়ে গরম বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এমনকী আগামী তিনদিন ক্রমেই তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১ মার্চ) বসন্তের প্রথম মাস ফাল্গুনের ১৫ তারিখ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শীতকালও বিদায় নিয়েছে। কিছুটা কমার পর গত কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত ছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমলে বা বাড়লে তাকে অপরিবর্তিত মনে করে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী তিনদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *