বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন।

নিহতরা সবাই চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ এলাকার বাসিন্দা। এরা হলেন সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মাহতাব আলীর ছেলে মিলন হোসেন (৪০), তিতুদহ গ্রামের নোতা আলীর ছেলে মোহাম্মদ সোহাগ (২০), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শরীফ হোসেন (৩০), তিতুদহ গ্রামে আলী হোসেনের ছেলে রাজু হোসেন (৩০) ও বসুভাণ্ডারদহ গ্রামের শ্রী হাওলাদারের ছেলে ষস্টি কুমার (৩৫)।

দুর্ঘটনায় আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঁরা হলেন সদর উপজেলার তিতুদহ গ্রামের বাবলু হোসেন (৪৫), কালু হোসেন (৪০), মোহাম্মদজুমা গ্রামের আকাশ আলী (১৮) ও তিতুদহ গ্রামের আলমগীর হোসেন (২৮)।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল সালাম জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি গাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে পৌঁছলে সড়কে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ভ্যানগাড়িতে থাকা দুজন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনকে মৃত ঘোষণা করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *